spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কোতোয়ালিতে দুই নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি মোড়ের জামে মসজিদ এলাকা থেকে সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর মধ্যে দুই জন নারী। বুধবার (২০ মার্চ) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- খালেদা বেগম (৩২), মো. মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মো. সফিকুল ইসলাম (৩৪)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোতোয়ালি থানাধীন কোতোয়ালি মোড়ের জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর চেক পোস্ট পরিচালনা করে চার জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কোতোয়ালি থানা ওসি ওবায়েদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা রুজু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss