spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম নগরীর ফইল্যাতলি বাজারে মনিটরিং ও আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা না থাকায় স্থানীয় সরকার সুমন চন্দ্র দাশকে (২৭) ২ হাজার টাকা এবং মোহাম্মদ আক্তারকে (৫৮) ৩ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন সনদ না থাকায় মো. সালাউদ্দিনকে (৩৭) ২ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে ফিরনি, হালিম, ব্রেড পুডিং, হালুয়া ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় গাউছিয়া সুইটস এন্ড বেকারিকে ৫০ হাজার টাকাসহ চার মামলায় মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও পণ্য মজুদ না করা, মূল্য তালিকা প্রর্দশন ও লাইসেন্স নবায়ন করার ব্যপারেও দোকানিদের সতর্ক করে দেয়া হয়।

পরিদর্শনে ভোজ্য তেল, সিলিন্ডার গ্যাস, চাল, চিনি, পেঁয়াজ, খেঁজুর, সবজি, মাছের বাজার, গরুর মাংসের বাজার, পোলট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এবং মেয়াদোর্ত্তীণ খাবার বিক্রি করছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss