spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. জুবাইদুল হক লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুন) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি জুবাইদুল হকের নামে একটি সিআর সাজা এবং তিনটি সিআর ওয়ারেন্ট ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss