spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরে অর্থঋণ আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহেদ সায়েদকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। শ‌নিবার (২১ জুন) নগরীর খুলশী থানাধীন লালখানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পু‌লিশ জানায়, দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় অর্থঋণ আদালতে শাহেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে ৬ মাসের সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, অভিযান চা‌লিয়ে আসামি শাহেদকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss