spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পুলিশের ব্যারিকেড ভেঙে চট্টগ্রামে চলছে কোটা সংস্কার আন্দোলন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে লালখান বাজারের দিকে চলে গেছে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে বটতলী স্টেশনে ব্যারিকেড দেয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বটতলী স্টেশনে চবি শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পরে বিকেল ৪টায় টাইগারপাস অবরোধ করার উদ্দেশ্যে ক্যম্পাস থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে যেতে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। ১৫ মিনিট ধরে টাইগারপাসে তাদের আটকে রাখে শতাধিক পুলিশ। পরে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে লালখান বাজারের দিকে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss