spot_img

১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ‘ক্যাসিনো মিন্টু’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার আওয়ামী লীগ নেতা আলী আকবর মিন্টু প্রকাশ ক্যাসিনো মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ক্যাসিনো মিন্টু চট্টগ্রামের ভাটিয়ারী তেলীপাড়ার কবির আহমদ ভোলার ছেলে।

রাত ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি বলেন, সন্ধ্যায় কোতোয়ালী থানা এলাকা থেকে আলী আকবর মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা সিদ্ধান্ত হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss