spot_img

১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর এক দিনের সফরে ঢাকায়

এক দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে ঢাকায় এসেছেন।

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এস জয়শংকর আজ দিল্লি থেকে ঢাকায় আসেন। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। মূলত, নরেন্দ্র মোদির ঢাকা সফরের সূচি চূড়ান্ত করতেই ঢাকায় এলেন এস জয়শংকর।

আরো পড়ুন: এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জে সম্পন্ন, দাফন বনানীতে

সফরকালে এস জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

গত বছরের ১৭ ডিসেম্বর দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে এস জয়শংকরের এ সফর।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss