spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সোমবার থেকে বন্ধ করোনা টিকার প্রথম ডোজ

সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে। তবে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে সময় মতোই দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এদিকে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিলো, যে হারে টিকা প্রয়োগ করা হচ্ছে, তাতে মজুদ টিকা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে কেনা টিকার পরের চালানও কবে আসবে তা অনিশ্চিত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান কার্যক্রম শুরুর পর ২২ এপ্রিল পর্যন্ত ৭৭ লাখ ৪৬ হাজার ৬৬১ জন টিকা নিয়েছেন।

ভারত থেকে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ টিকা এসেছে। সে হিসাবে এখন মজুদ আছে ২৪ লাখ ৫৩ হাজার ৩৩৯ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, এখন যে টিকা আছে তাতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেওয়া যাবে।

আরো পড়ুন: মে মাসের শুরুতে আসছে ২১ লাখ টিকা

দৈনিক গড়ে টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৯৫ জন। সে হিসেবে মজুদ ২৪ লাখ ৫৩ হাজার ৩৩৯ ডোজ টিকা সাড়ে ১৩ দিনেই শেষ হয়ে যেতে পারে।

সূত্র: বিডি জার্নাল

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss