spot_img

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৬ মে থেকে শহরে গণপরিবহন চলবে

স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে শহরের ভেতরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে এ কথা জানান। তিনি জানান, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানা, জেলার মধ্যে গণপরিবহন চলবে (৬ মে থেকে) । কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। আর যেসব মার্কেটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে না প্রয়োজনে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss