spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিতাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুদক

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ২০ কর্মকর্তা-কর্মচারীকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৩ আগস্ট) কমিশন থেকে পাঠানো নোটিশে সংশ্লিষ্টদের সকাল ৯টার সময় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য দিতে হবে।

এর আগে একই অভিযোগে তিতাস গ্যাসের দুইজন মহাব্যবস্থাপক ও তিতাস গ্যাসের সিবিএ সভাপতিসহ ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

দুদক সূত্র জানায়, অবৈধ গ্যাস-সংযোগ, মিটার টেম্পারিংসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় তিন বছর যাবত এসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদকের। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্টদের তলব করা হয়।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss