spot_img

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তেজগাঁও ডিসির বিষয়ে তদন্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছে, অপরাধী যেই হোক; সে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে।

আজ শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো। ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার।

এর আগে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন ২৪ হাজার মণ্ডপে পূজা হতো। এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা সেই পথেই চলছেন।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss