spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাসে ধর্ষণচেষ্টা : চট্টগ্রামে চালক-হেলপার গ্রেপ্তার

চট্টগ্রামে পোশাক শ্রমিককে বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চালকের নাম আনোয়ার হোসেন টিপু (২৩) ও হেলপার জনি (২০)।

আজ বৃহস্পতিবার (২৬ মে) ভোর ৫টায় নগরীর সিএন্ডবি ও কুয়াইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। তিনি জানান, বাসে এক নারী পোশাক শ্রমিককে চালক ধর্ষণের চেষ্টা করে। পরে চালকের হাত থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে পাঁচ দিন সংজ্ঞাহীন ছিলেন ওই পোশাককর্মী। সুস্থ হয়ে ঐ নারী বুধবার জানিয়েছেন, তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বাস চালক। এরপর বাস চালককে আমরা শনাক্ত করি। পরে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় ভিকটিম পোশাক শ্রমিকের মা বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার চালক ও হেলপারকে আদালতে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss