spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ড বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ নুরুল কাদের (২২)। আজ রোববার (১২ জুন) বেলা ১টা ৫৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি বাঁশখালীর পূর্ব চেচুরিয়ায়।

ঘটনার পর থেকে নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন নুরুল কাদের। তিনি বিএম কনটেইনার ডিপোতে ইকুইপমেন্ট হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ৪৮। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএম ডিপোর সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ শাকিল।

তিনি বলেন, মরদেহ গ্রহণ করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss