spot_img

২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর অপর একজন মারা যায়। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss