spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুর্যোগ মোকাবেলায় চসিকের নিয়ন্ত্রণ কেন্দ্র

অতি বর্ষণের কারণে মহানগরীরতে সৃষ্ঠ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় আজ (১৮ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগারপাসস্থ নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোন ধরণের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বর: ০১৭১৭-১১৭৯১৩ অথবা ০১৮১৮-৯০৬০৩৮।

এদিকে, নগরীর আকবর শাহ এলাকয় পাহাড় ধস এলাকা পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চসিক সচিব খালেদ মাহমুদসহ উর্দ্ধতণ কর্মকর্তাগণ। তারা পাহাড় ধস এলাকায় উদ্ধার কাজে তদারকি করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss