spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

চট্টগ্রামের কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু তাহের (বাড়ির কেয়ার টেকার) ও হোসেন (ড্রাইভার)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। কেয়ারটেকার আবু তাহের পানিতে থাকা আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেয়ারটেকার আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনার পর ভবনটির নিচ তলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss