spot_img

২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ১২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। যার ১১ জনই নগরীর বাসিন্দা। তবে এ সময় কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষার ফলাফলে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ১১ জনই নগরের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, করোনা অব্যাহতভাবে বেড়েই চলছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে করোনাকালে গঠিত টিমগুলোকে সক্রিয় করার জন্য স্বাস্থ্য কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

আগামী ২৩ জুন জেলা উন্নয়ন সমন্বয় সভায় নগরীর করোনা বিষয়ে আলোচনা হবে। সেখান থেকে সিটি করপোরেশন এলাকার জন্য দিক-নির্দেশনা আসবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss