spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নতুন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের যোগদান

সদ্যবিদায়ী সালেহ মোহাম্মদ তানভীরের স্থলাভিষিক্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩১ তম কমিশনার হিসেবে যোগদান করেছেন কৃষ্ণপদ রায়। এর আগে তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৮ জুলাই) তিনি নতুন কমিশনার হিসেবে যোগ দেয়ার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, মো. শামসুল আলম ও সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রমুখ।

উল্লেখ্য, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জন্মগ্রহণ করেন কৃষ্ণপদ রায়। শিক্ষাজীবনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে। তিনি দেশের একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার পদে বেশ কিছুদিন কাজ করেন। এরপর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় এএসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি চাঁদপুর ও শেরপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে ডিএমপির রমনা জোনের ডেপুটি কমিশনার ও সর্বশেষ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss