spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিশুদের জন্য দেড় লাখ করোনার টিকা এলো চট্টগ্রামে

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের দেড় লাখ টিকার পেডিয়াট্রিক ডোজের প্রথম চালান চট্টগ্রাম এসে পৌঁছেছে।

আজ রবিবার (৩১ জুলাই) ভোরে টিকা বহনকারী একটি গাড়ি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, শিশুদের জন্য বিশেষ টিকার দেড় লাখ ডোজের প্রথম চালান চট্টগ্রামে পৌঁছেছে। আমরা তা সংরক্ষণের ব্যবস্থা করেছি। শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করার আগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এখন সে প্রক্রিয়া চলছে। তাছাড়া যেহেতু টিকাগুলো বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে হয়, তাই টিকাদান কার্যক্রম কোথায় কিভাবে চালানো হবে তাও নির্ধারণ করতে হবে। সবকিছু মিলিয়ে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

এর আগে শনিবার দুপুরে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪শ ডোজ ফাইজার পেডিয়াট্রিক টিকার প্রথম চালান দেশে আসে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় এই টিকা পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss