spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার ঘটনায় মামলা

দুই সাংবাদিকের ওপর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কয়েকজন আইনজীবীর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাহেদুল হক (৩৫) ও ইসহাক আহমেদের (৩০) নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১ টায় সাংবাদিক আল আমিন সিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

হামলাকারীদের বিচার দাবিতে বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এ সভা থেকে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর আদালত ভবনে হামলার ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ন্যক্কারজনক এ হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকের ওপর হামলায় অংশ নেওয়া আইনজীবীদের সনদ বাতিল ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন দাবি করেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে কারা কারা জড়িত আছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘আদালত প্রাঙ্গণে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

উল্লেখ্য, গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের জন্য গিয়ে কয়েকজন আইনজীবীর হামলা শিকার হন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। পরে আইনজীবী সমিতির অফিসে নিয়েও তাদের লাঞ্ছিত ও মারধর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss