spot_img

২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের মাতৃসদন থেকে ‍চুরি যাওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ইপিজেড এলাকার মমতা মাতৃসদন ক্লিনিক থেকে চুরি যাওয়া এক শিশুকে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি বলেন, ইপিজেড এলাকার মাতৃসদন ক্লিনিক থেকে চুরি করে নিয়ে যাওয়া একদিন বয়সী ছেলে নবজাতকটি আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তরা হওয়া তিনজন জানিয়েছেন- দম্পতি শিশুটিকে লালন-পালন করার জন্য চুরি করে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে রবিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে মমতা মাতৃসদন থেকে একদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটে। ওই নবজাতক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাচ্চাটির জন্ম হয়।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss