spot_img

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিখোঁজের ১০ দিন পর মিলল শিশু আয়াতের লাশ

চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামের তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানিয়েছে- মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে সে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ওই শিশুর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

এর আগে ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় সে। একইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss