spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া। তিনি বলেন, আজ সোয়া ৩টায় বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশও।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের লাশ উদ্ধার এবং দুই শতাধিক দগ্ধ ও আহত হন। আহতদের চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss