spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে হাজার কোটি টাকার খাস জমি উদ্ধার

চট্টগ্রামে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় এক হাজার কোটি টাকার ১৯৪ একর খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উচ্ছেদ করা হয়েছে ঐ জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা।

বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় সরকারি শত শত একর খাস জমি দখল করেছিলো স্থানীয় কতিপয় ব্যবসায়ী। তারা সেখানে রেস্টুরেন্ট, হোটেল, সমিতিসহ নানান ব্যবসা পরিচালনা করছিলো। বিষয়টি নজরে আসলে তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ করা হয়। কিন্তু তারা প্রতিষ্ঠান সরায় নি।

তিনি আরও বলেন, অভিযানে সব মিলিয়ে মোট ১৯৪.১৮ একর জমি উচ্ছেদ করা হয়েছে। এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নুরুল হাসান, সার্বেয়ার অহিদুর রহমান প্রমুখ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss