spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল চট্টগ্রামে বিএনপির মিছিল

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, পকেটমাররা যেভাবে মানুষের পকেট থেকে টাকা মেরে দেয়, সরকারও সেভাবে মানুষের পকেট মারছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে লাথি মারতে মারতে একদম নিঃস্ব করে দিয়েছে।

তিনি আরও বলেন, গত এক বছরের মধ্যে বিদ্যুতের দাম কয়েকবার বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবারও এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে। জনবিরোধী সরকারের জনগণের জন্য কোনো দায়িত্ব নেই বলেই তারা এই কাজগুলো করতে পারে। কারণ তাদের তো জবাবদিহিতা নাই। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। এই বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে।

আগামী সোমবার চট্টগ্রামে বিদ্যুতের দাম কমানোর প্রতিবাদ মিছিলে চট্টগ্রামবাসীকে অংশ নেওয়ার আহবান জানান।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সোমবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যখন জনজীবনে চরম দূর্ভোগ সৃষ্টি করছে সেই সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আঘাত করলো। এই মূল্যবৃদ্ধির ফলে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি পাবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরও বেড়ে যাবে। কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হবে না। এই ধরনের মূল্যবৃদ্ধি গণবিরোধী উদ্যোগ। তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান প্রমুখ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss