spot_img

২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন।

প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে রাজু ভাস্কর্যে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

হামলার সাথে প্রশাসনও জড়িত উল্লেখ করে আখতার বলেন, সারাদেশের মানুষ ছাত্রলীগ আর মুক্তিযুদ্ধ মঞ্চকে ধিক্কার জানিয়েছে। ঢাবিতে একে টিকতে দেওয়া হবে না। হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। হামলার সাথে প্রশাসনও জড়িত।

ডাকসুর এই নেতা বলেন, হামলার শিকার শিক্ষার্থীরা প্রক্টরের কাছে ফোন করলে তিনিও শিক্ষার্থীদের হুমকি দেন। এসময় প্রক্টরের অব্যাহতি দাবি করেন তিনি।

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ সুজন বলেন, এখনো বুয়েট ক্যাম্পাসে আবরারের রক্ত শুকায়নি। কাল ভিপি নুরের ওপর যে হামলা করা হয়ছে, এটি পরিকল্পিত হামলা। হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss