spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে জটিল রোগে আক্রান্ত ৯০ জন পেলেন ৪৫ লাখ টাকা

প্রতিবছর দেশে প্রায় ৩ লাখ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় মৃত্যুবরণ করেন এবং ৩ লক্ষাধিক লোক এ সমস্ত রোগে আক্রান্ত হচ্ছেন। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ সকল অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালযয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম প্রমুখ।

পরে শিক্ষা উপমন্ত্রী ২০২২-২০২৩ অর্থবছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মহানগরীর ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss