spot_img

১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টে রিট

দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উত্তম লাহিড়ী এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা হতে পারে না। তাই রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।’

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss