spot_img

১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া একটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় হেফাজতের এই নেতাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর দুদিন পর না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আল্লামা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss