spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ নিখোঁজ

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্নার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এই তথ্য জানিয়ে শনিবার (১০ এপ্রিল) রাতে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই নারীর ছেলে আবদুর রহমান।

জিডিতে আবদুর রহমান বলেছেন, গত ৩ এপ্রিল থেকে মায়ের খোঁজ পাচ্ছেন না তিনি। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

আরো পড়ুন: সোম-মঙ্গলবারও লকডাউন চলবে

এর আগে গত ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুলকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় একদল। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সেখানে গিয়েছিলেন। পরে হেফাজতের কর্মীরা গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss