spot_img

৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও ব্রুনাইয়ের রাজাকে আম পাঠালেন শেখ হাসিনা

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ও ব্রুনাইর সুলতান হাসসান আল-বলকিয়াহকে আম পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত রবিবার (২৫ জুলাই জানানো হয়, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ১ হাজার কেজি আম রাষ্ট্রপতির মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত সপ্তাহে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন :- পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

রাষ্ট্রপতি সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার এই উপহার গ্রহণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রুনাইর সুলতানের জন্যও শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।

গত শনিবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে আমগুলো হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss