spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আসছে কাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে কাল (২ সেপ্টেম্বর)। সকাল সাড়ে ৮টায় তার মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সোমবার (৩০ আগস্ট) ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ।

২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।

বিষয়টি আঁচ করতে পেরে বিমানের সেকেন্ড পাইলট তাৎক্ষণিকভাবে নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান। বিমানের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন।

১২৪ জন সুস্থ ও নিরাপদে ফিরলেও না ফেরার দেশে পাড়ি জমালেন ক্যাপ্টেস নওশাদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss