spot_img

১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে দেশে

যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার (১ সেপ্টেম্বর) টিকাগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বিকেল সাড়ে ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বিকেল ৫টা ৩০ মিনিটে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের উপহারের এ ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওইদিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিকা আসার সময় পরিবর্তন হয়েছে। ফাইজারের টিকার এই চালান আসবে বুধবার (১ সেপ্টেম্বর)।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

২৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss