spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর আবাসিক হোটেলে নিখোঁজ ঢাবি ছাত্রের মরদেহ উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ শিক্ষার্থী আদনান সাকিব রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। মৃত সাকিব রাব্বি (২৫) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

শাহবাগ থানাসূত্রে জানায়, সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় বুধবার জিডি করেন তার স্ত্রী নুসরাত আফরিন। পরে সাকিবের ফোন নম্বর ট্র্যাক করে তার লোকেশন পাওয়া যায় সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলে। পুলিশ সেখানে গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আত্মহত্যা করতে পারেন ঢাবি ছাত্র সাকিব। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।

এসআই আরও জানান, সাকিব যে রুমে ছিল সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss