spot_img

২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুপুরেই ১৮ লাখ উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে

ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা কমাতে উপকূল অঞ্চলগুলোতে এলাকাবাসীকে সরিয়ে নিতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। শনিবার সকাল ১১টা পর্যন্ত তিন লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১৫ লাখ লোককে সরানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরের মধ্যেই বাকি লোককে সরিয়ে ফেলা হবে বলে জানা গেছে।

শনিবার (৯ নভেম্বর) বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে পূর্বপ্রস্তুতি, সাড়াদান এবং উদ্ধার কার্যক্রমে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা শেষ সাংবাদিকদের এসব কথা বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।

সভা থেকে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুল সংশ্লিষ্ট ১৩ উপকূলীয় জেলা ও এর অন্তর্ভূক্ত উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উপকূলীয় ৭টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে দুই হাজার করে মোট ১৪ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং নগদ ১০ লাখ করে মোট ৭০ লাখ টাকা এবং ২০০ মেট্রিক টন করে এক হাজার ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নোয়াখালী, লাখ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন করে মোট ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss