spot_img

৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ছাত্রলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য

৭ দিনের মধ্যে নুরকে আদালতে হাজিরের নির্দেশ

আগামী ৭ কর্মদিবসের মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) এ আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরেফিন আহমেদ হ্যাপি।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে এসে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মানুষকে উসকে দেয়ার চেষ্টা করেন নুর। এছাড়া নুরুল হক নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এ ঘটনায় বাদী হয়ে একই বছরের ২০ ডিসেম্বর নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল। সেসময় মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল। তিনি জানান, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দাখিলের পর আজ শুনানিতে নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। তাকে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হতে বলেছেন আদালত। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss