spot_img

৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ৭ জনের মধ্যে বেঁচে রইলেন শুধু নবদম্পতি

গত দুইদিন আগেই বিয়ের পিড়িতে বসেছিল হৃদয় (২৫) ও রিয়া মনির (২১)। সংসার জীবন মাত্রই শুরু হল তাদের। আজ সোমবার (১৫ আগস্ট) নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন স্বজনেরা। কিন্তু পথে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া। নব দম্পতিকে গুরুতর অবস্থায় নেয়া হয়েছে হাসপাতালে।

সেসময় প্রাইভেটকারে সর্বমোট ৭ জন আরোহী ছিলেন। নিহতরা হলেন- হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা সোমবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান থানার কাওলা আফিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। আর কনে রিয়া মনির বাড়ি আশুলিয়ার খেজুরবাগানে আসরাফউদ্দিন চেয়ারম্যান বাড়ি এলাকায়।

 

দুর্ঘটনায় আহত হৃদয়ের চাচাতো ভাই রাকিব (১৯) বলেন, বিকেল সাড়ে ৩টায় তারা দুর্ঘটনার খবর পান। কিন্তু এতো সময় পরও গাড়ি থেকে মরদেহগুলো বের করতে পারেননি উদ্ধারকারীরা। ভেতরে যদি কেউ বেঁচে থেকেও থাকেন তাহলে এতোক্ষণে মারা গেছেন।

রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার কীভাবে এভাবে অব্যবস্থাপনার মধ্যে কাজ করছে? আমরা কার কাছে বিচার দিব! আমাদের অন্তত লাশগুলো বের করে দিক। কিন্তু এখানে তো কোনো উন্নত যন্ত্রপাতি নেই।’

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে আসছেন স্বজনেরা। তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা লিভার দিয়ে গার্ডার উঁচুর করে তুলে গাড়ি বের করার চেষ্টা করছেন। তবে দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায়ও গার্ডার সরেনি। এখন ক্রেন আনার চেষ্টা চলছে।

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss