spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আট দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আজ মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে।

আট দিনের সফরে রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss