spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাভার্ডভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর লালবাগে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সানজিদা আক্তার তামান্না নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। সানজিদার বাবার নাম আবু তাহের। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুর্শেদ জানান, রাতে রাইড শেয়ার করে (ভাড়ায় চালিত মোটরসাইকেল) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হন সানজিদা আক্তার তামান্না। পরে হাতপাতালে নিলে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss