spot_img

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

আগামী ৮ জুলাই থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচিতে সবাই এই সুবিধা পাবেন না। প্রাথমিকভাবে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। শুধুমাত্র এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।

বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি থাকছে শুক্রবার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss