spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। জানা যায়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর বেশকিছু ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, নীতিগত অনুমোদনে যা যা ছিল, সেগুলো মোটামুটি সব ঠিক রেখেই ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটির নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষ করে সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হয়।

এর আগে, গত ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমনে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। একই বছরের ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। শুরু থেকেই আইনটির অপব্যবহারের জন্য ব্যাপকভাবে সমালোচনা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss