spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফ্লাইওভারের নিচে তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ঢাকার রমনার মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মিম (২১) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার চোখ-মুখ থেঁতলানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছোট-বড় আঘাতের চিহ্ন আছে।

তিনি আরও বলেন, ‘ওপর থেকে পড়ে গেলে একটা মানুষের দেহে যে ধরনের লক্ষণ থাকার কথা সবই তাঁর শরীরে পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss