spot_img

৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ মধ্যরাতে দেখা যাবে চন্দ্রগ্রহণ

মধ্যরাতে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। খালি চোখে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

তবে এই অর্ধ চন্দ্রগ্রহণ দেখার সবচেয়ে ভালো সুযোগ পাচ্ছে সৌদি আরবের বাসিন্দারা। শনিবার (২৮ অক্টোবর) রাতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটি এ তথ্য জানিয়েছে।

জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি মজিক আবু জাহরা বলেন, সৌদি আরবের সব অঞ্চল থেকে অর্ধ চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে এটি দেখা যাবে।

তিনি আরও বলেন, সৌদি আরবের পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। সৌদির স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে চলবে ১১টা ৫২ মিনিট পর্যন্ত।

পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মূলত সূর্য থকে চাঁদে আলো আসতে বাধা সৃষ্টি করে পৃথিবী।

একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর বিপরীত প্রান্তে থাকে। কিন্তু যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না। পৃথিবী এতে বাধা সৃষ্টি করে।

সূত্র: আরব নিউজ

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss