spot_img

৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলেন চরমোনাই পীর

জাতীয় সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আলটিমেটাম দেন।

মো. রেজাউল করিম বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মডেলের নির্বাচন বাংলাদেশে আর হতে দেয়া হবে না। দলীয় সরকারের অধীন নির্বাচনে আমরা যাব না, জাতীয় সরকারের অধীন নির্বাচন হতে হবে।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপির সব শীর্ষ নেতা এবং গ্রেফতার আলেমদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সরকার সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইসলামী আন্দোলনের এ শীর্ষ নেতা।
চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss