spot_img

২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নাশকতা প্রতিরোধে সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা প্রতিরোধে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন আছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss