spot_img

২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

‘নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’

চলমান অবরোধের মধ্যে যারা যানবাহনে আগুন দিচ্ছে ও পেট্রলবোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপির সঙ্গে পেট্রল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে, সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের ধরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ঢাকা শহর অনেক বড়। অনেক মানুষের বসবাস এখানে। কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশ কিন্তু অনেক ঘটনা নিবৃত করেছে। অনেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। হাতেনাতে অনেককে আটক করেছে। হাতেনাতে আটক করার ক্ষেত্রে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরও আমরা নগদ পুরস্কার দেবো।

ঢাকাকে নিরাপদ করার জন্য পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক পেট্রল পাম্পে রাতে একবার হলেও পুলিশ খোঁজ নিচ্ছে। রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের এক্টিভিটিস দৃশ্যমান। পোশাকে ও সাদা পোশাকে কাজ করছে পুলিশ। আমাদের গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে।

তিনি বলেন, কীভাবে নিরাপদে আমরা সামনের দিনে চলতে পারি, এটাই এখন আমাদের মূল উদ্দেশ্য। একটি রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। আপনারা জানেন গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচি থাকবে এটাই স্বাভাবিক। এটা সবাইকে মেনে নিতে হবে। কারণ আমরা একেকজন একেক দল পছন্দ করি।

তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও হলে সচেতন নাগরিক হিসেবে প্রতিরোধ গড়তে হবে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি পেট্রল পাম্প মালিকদের অনুরোধ করে বলেন, এর আগে হরতাল-অবরোধের সময় পাম্পে আগুন দেওয়া হয়েছিল। সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশের পক্ষ থেকে নিয়ম রয়েছে মাসে অন্তত একবার পাম্প ভিজিট করা। কোনো সমস্যা হলো নিকটস্থ থানায় যোগাযোগ করুন। পেট্রল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করুন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss