spot_img

২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কুয়েত আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র ইন্তেকালে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শনিবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সূত্র: বাসস

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss