spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

গত ১৬ ঘণ্টায় ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।

আজ দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আর রাজধানীর গোপীবাগে গতকাল রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন। আহত বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিসের তথ্যে আরও বলা হয়েছে, রাত ১২টার পরপর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়। অন্য দিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে তিনটার দিকে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল রাত তিনটার কাছাকাছি সময়ে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ভোর সাড়ে চারটার দিকে।

চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় ভোর পাঁচটার দিকে। সীতাকুণ্ডে সকাল ছয়টার কাছাকাছি সময়ে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

সকাল সাড়ে ছয়টার দিকে শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে আজ সকাল আটটার দিকে। সর্বশেষ সকাল সোয়া নয়টার দিকে ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss