spot_img

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এলএনজি সরবরাহে বিঘ্ন, লোডশেডিংয়ের শঙ্কা

মহেশখালীতে টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, মহেশখালীতে টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকায় খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, মহেশখালীতে টার্মিনালে কারিগরি ত্রুটিতে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে সাময়িকভাবে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এতে দেশের কিছু অঞ্চলে হয়তো লোডশেডিং হতে পারে।

সমস্যা সমাধানে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, এটি সাময়িক সমস্যা। যা দ্রুত কেটে যাবে। গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
এর আগে, রক্ষণাবেক্ষণ শেষে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সময়মতো চালু করতে না পারায় শুক্রবার (১৯ জানুয়ারি) দেশের পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ ছয় জেলায় গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss