spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝিতে জার্মানির মিউনিখ শহরে বসছে দুই দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। ওই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুই দিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধুকন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর মিউনিখ সফর নিয়ে ইতোমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের বৈঠক চাওয়া হয়েছে। বৈঠকটি হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও পৃথিবীর বিখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ নেতারা সমসাময়িক গুরুত্বপূর্ণ নানান নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে থাকেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss